সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান-এসিল্যান্ড-সাংবাদিক এসআই-নার্সসহ ৩৪ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৫৯৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ করোনার তৃতীয় ঢেউ’য়ে নবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপরিবারে, এসিল্যান্ড, সাংবাদিক, এসআই, নার্স, ইউপি চেয়ারম্যানসহ ৩৪ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকেই বর্তমানে আইসোলেশনে আছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১ লা জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত গত ২৪ দিনে ৬৮ জনের নমুনা পরীক্ষা করলে ৩৪ জনের করোনা পজিটিভ রিপোট আসে। এর মধ্যে ২ জন জনপ্রতিনিধি, ১ জন এসিল্যান্ড, ১ জন প্রাইমারী স্কুলের শিক্ষক, ৩ জন পুলিশের এসআই, ১ জন সাংবাদিক, ১ জন স্বাস্থ্য বিভাগের নার্স রয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (স্বপরিবারে ৬ জন), সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস, এসআই সমিরন দাশ, এসআই রাজিবুর রহমান, ট্রাফিক সার্জেন্ট এসআই ঝন্টু বৈদ্য, সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান আহমদ, গন্জা সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার পান্না ( উপজেলা চেয়ারম্যানের সহধমীনি), হাসপাতালের সিনিয়র নার্স সুচিত্রা সুচিসহ ৩৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও উপজেলার সকল হাট বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। মাস্ক বিহীন চলাচল করছে জনসাধারণ। উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডাঃ চম্পক কিশোর দাস সুমন জানান, এখন খুব বেশি আক্রান্ত হচ্ছেন। তিনি মাস্ক ব্যবহারসহ জনসাধারণকে স্বাস্থ্য বিধি অনুসরন করে চলাফেরার পরামর্শ দেন। তিনি বলেন, আক্রান্তদের সবাই আইসোলেশনে আছেন। তাদের অনেকেই বেশ ভাল আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com