মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জকে যানজটমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিনের সার্বিক পরিচালনায় শহরকে যানজটমুক্ত ও অবৈধ ফুটপাত উচ্ছেদ করতে তৃতীয় দিনের মতো ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট সকল উপস্থিত থেকে এ অভিযানে সহায়তা করেন। অবৈধ পার্কিং এর জন্য মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অঙ্কে ২ জনকে জরিমানা করা হয়। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে দোকান মেপে জায়গা নির্ধারণ এর কাজ করা হয়। গ্রোথ সেন্টার ,সহ প্রশাসন নির্ধারিত জায়গা ব্যতীত কোন জায়গা, ফুটপাথে কোন প্রকার দোকান বসতে দেওয়া হবে না। নেতৃবৃন্দ বলেন, আসুন সবাই মিলে নবীগঞ্জকে যানজট মুক্ত করা সম্ভব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com