বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে এলজিইডির গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার এলজিইডির গ্রামীণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেপরোয়াভাবে ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাগুলো খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতি বছরই ইটভাটার মৌসুমে কয়েক মাস ধরে একই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে অনর্গল মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নবীগঞ্জ উপজেলার প্রায় এলজিইডির গ্রামীণ রাস্তাগুলো খানাখন্দে ভরপুর সেদিকে প্রশাসন কোনো নজর না দেওয়ায় মেরামতের কিছু দিন পরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বেপরোয়াভাবে এই যানবাহনের কবলে পড়ে মাঝে মধেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের পাকা রাস্তাগুলোর একই অবস্থা। গ্রামীণ রাস্তাগুলো সরকারিভাবে ধারণক্ষমতা ১৫ টনের বেশি বোঝাই পরিবহণ করা নিষেধ থাকলেও কেউ তা মানছে না। একই রাস্তা দিয়ে সব সময় ট্রাক্টর দিয়ে মাটি ও ইট পরিবহণ করায় জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শিশু শিক্ষার্থী, সাইকেল, মোটরসাইকেল ও ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করতে হয়। এছাড়া করগাওঁ ইউপির নবীগঞ্জ টু শেরপুর রাস্তা, পাঞ্জারাই রাস্তা, সদর ইউনিয়নের দত্তগ্রাম সড়ক, আদিত্যপুর বাজার পর্যন্ত পাকা রাস্তার পিচ ও খোয়া উঠে ক্ষতবিক্ষত হয়ে ধুলোবালিতে পরিণত হয়েছে। আবার সামান্য বৃষ্টি হলে পাকা রাস্তা কর্দমাক্ত হয়। উপজেলার প্রায় রাস্তার একই অবস্থা। তা মেরামতের কোন উদ্যোগ নেই। এছাড়া প্রতি বছরই রাস্তা রক্ষনা বেক্ষন ও মেরামদের জন্য পর্যাপ্ত বরাদ্ধ আসলেও নামমাত্র জোড়াতালি দিয়ে মেরামতের কাজ করলেও তা বেশী দিন স্থায়ী থাকেনা।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলের দ্বারা শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। এছাড়াও এই ধুলাবালি নাশিকা দিয়ে প্রবেশ করায় জনসাধারণের শ^াসকষ্ট রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, ‘সরকারি নিয়ম অনুযায়ী রাস্তাগুলোতে ১৫ টনের বেশি লোড দেওয়া নিষেধ থাকলেও কেউ তা মানছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com