মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিজয়নগরে ট্রাক চাপায় মাধবপুরের যাত্রী নিহত ॥ দুই ঘণ্টা মহাসড়ক বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ট্রাক চাপায় জালাল মিয়া (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। নিহত জালাল মিয়া মাধবপুর উপজেলার পশ্চিম এলাকার আক্তার মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাধবপুর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিল অটোরিকশাটি। সাতবর্গ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ফলবোঝাই ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী জালাল মিয়া নিহত হন। সড়কের ওপর ট্রাকটি উল্টে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে আছে। উল্টে যাওয়া ট্রাকটিতে ফল থাকায় তা সরিতে নিতে সময় লেগেছে। তাই যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com