বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জে মৎস্য কর্মকর্তা মো. আলমের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে হবিগঞ্জ প্রেসক্লাব।
গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অ্যাডভোকেট মো. সফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরিফ, গোলাম মোস্তাফা রফিক। সহ-সভাপতি অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, প্রেসক্লাব সদস্য আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শফিকুল আলম চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, নুরুল হক কবির, মুজিবুর রহমান, এসএম ফজলে রাব্বি রাসেল। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক সহিবুর রহমান, মোতাব্বির হোসেন, মো. আব্দুল মুহিন শিপন, শাহ আলম ,আব্দুল হান্নান চৌধুরী টিপু, আসাদুজ্জামান সুমন, নিরঞ্জন গোস্বামী শুভসহ জেলার কর্মরত গনমাধ্যম কর্মীরা। মাছরাঙা টেলিভিশন হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ এবং বাংলা নিউজ ২৪.কম প্রতিনিধি বদরুল আলমের উপর মামলা করেন নবিগঞ্জ কুর্শি কাপ হ্যাচারীর সাবেক মৎস্য কর্মকর্তা মো. আলম। পরে তাকে বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলায় বদলী করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। বক্তারা বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সকল মহলকে নিয়ে হবিগঞ্জে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। ঐ কর্মকর্তা হবিগঞ্জে ৯ বছর দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারনে বেশ কিছু লিখিত অভিযোগ করেন অনেক মৎস্যজীবি ও স্থানীয় ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহবান জানান গণমাধ্যম কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com