সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মানবপাচার মামলায় পিতা পুত্র কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচার মামলায় পিতা ও পুত্রকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত পিতা ও পুত্র আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখাল চরগাঁও গ্রামের মোহাম্মদ আমীন ও তার ছেলে গিয়াস উদ্দিন।
জানা যায়, প্রায় দুই বছর আগে নবীগঞ্জ উপজেলার শাওখা বৈলাকিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফয়সল মিয়াকে ৫ লাখ টাকার বিনিময়ে কাতার পাঠান গিয়াস উদ্দিন ও তার বাবা মোহাম্মদ আমীন। ফয়সলকে তারা হোটেলে চাকরি দেয়ার কথা বলে কাতার নিলেও কোন কাজ দিতে পারেনি। যে কারণে দীর্ঘ ৮ মাস কাতারে মানবেতন জীবন-যাপন করেন ফয়সল। ৮ মাস পর বাড়ি থেকে আরও দুই লাখ টাকা দিয়ে ফয়সলকে দেশে ফেরত আনেন তার পরিবার।
এদিকে, দেশে ফিরে গত ৬ জানুয়ারি গ্রেপ্তারকৃত পিতা-পুত্রসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মানবপাচার মামলা দায়ের করেন ফয়সল মিয়া। এ মামলায় গতকাল মোহাম্মদ আমীন ও তার ছেলে গিয়াস উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফয়সল মিয়া বলেন, গিয়াস উদ্দিন ও তার পিতা মোহাম্মদ আমীন শুধুমাত্র আমার সাথে প্রতারণা করেনি। তারা আরও অনেক মানুষের সাথে প্রতারণা করেছে। আরও অনেক যুবককে তারা বিদেশে নিয়ে তাদের জীবন নষ্ট করে দিয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com