রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনী হালচাল-১০ ॥ দেবপাড়া ইউনিয়নে লড়াই হবে দ্বিমুখী

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩১১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের এবারের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ কুহিনুর মিয়া (আনারস), স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী শাহরিয়াজ নাদির সুমন (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
এখানে ২ জনই চেয়ারম্যান প্রার্থীর লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৯ হাজার ৯৪৬ জন। তন্মধ্যে পুরুষ ১০ হাজার ৩৬ জন ও মহিলা ৯ হাজার ৯১০ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকার হাট বাজার। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৪ জনই সমানে সমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ।
আওয়ামীলীগের প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়াজ নাদির সুমন চশমা শক্ত অবস্থানে ভোটের লড়াই বেশ জমে উঠেছে। তবে মুল লড়াই ২ জন প্রার্থীই সমান সমান কেউ কারো থেকে কোন অংশে কম নয়। সাধারণ ভোটার মনে করছেন ভোটে শেষ পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী ও শাহরিয়াজ নাদির সুমন চশমার লড়াই হবে। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এবং জনমতে এগিয়ে আছেন সাবেক ২ বারের চেয়াম্যান মরহুম এডভোকেট জাবেদ আলীর পুত্র চেয়ারম্যান প্রার্থী নাদির সুমন। তার পিতার চেয়াম্যান থাকাকালিন মৃত্যুবরন করেন। পরে ওই ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্টিত হয়। উপ নির্বাচনে নাদির সুমন আওয়ামীলীগের প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী কাছে অল্প ভোটে পরাজিত হন। তখন নাািদর সুমন অভিযোগ করেছিলেন দলীয় প্রভাব ও সেন্টার দখল তার নিশ্চিত বিজয় ছিনিয়ে রনওয়া হয়েছে। তার সাথে তুমুল লড়াই হবে আওয়ামীলীগ প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী নোকার। ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা। ২ জনের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৪ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে ২ জন রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে।
২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল গজনাইপুর ইউনিয়ন নিয়ে ১১তম পর্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com