বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

মাধবপুর পৌরসভার প্রায় ২০ কোটি টাকার বাজেট ঘোষনা

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুন, ২০১৪
  • ৭৩১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশন, পৌর ভবন নির্মাণ সহ পরিকল্পিত পৌরসভা ও নাগরিক সেবা বৃদ্ধির প্রতিশ্র“তি রেখে নতুন কোনো করারোপ ছাড়া মাধবপুর পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের ১৯ কোটি ৭৮ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা এ বাজেট ঘোষনা করেন। ২০১৪-২০১৫ অর্থ বছরে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা। উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৭ কোটি ২৬ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ২১৫ টাকা। উন্নয়ন সহায়ক খাতে ব্যয় দেখানো হয়েছে ১৭ কোটি ২৬ লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ৯১ হাজার ১৪৫ টাকা। পৌর সচিব মোঃ ফারুক ও অফিস সহকারী সরবিন্দু রায়ের পরিচালনায় উন্মুক্ত বাজেট উত্তর সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ দেবনাথ, সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, শিক্ষক সাইফুল ইসলাম মৃধা, ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান খান, কাউন্সিলর গোলাপ খান, ব্যবসায়ী কদর আলী মোল্লা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com