শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত ॥ মুজিবুর সভাপতি, জাহান সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, কৃষি ব্যাংকের সিআরএম তানভীর মেহেদী ও পূবালী ব্যাংকের এজিএম ড. মোঃ আবু তাহের।
এসোসিয়েশনের সভাপতি মোঃ মর্তুজ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকী।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন এবং অগ্রণী ব্যাংকের ম্যানেজার মাধব রায় অডিট রিপোর্ট পেশ করেন। সাধারণ সভায় ৫ জন কে আজীবন সদস্য সম্মাননা, ২১ জনকে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা স্মারক ও নতুন সদস্যদের বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান ব্যাংকারদের ঐক্য এবং সম্প্রীতির প্রশংসা করে গ্রাহক সেবা বৃদ্ধি করার আহ্বান জানান।
বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার রোটারিয়ান তোবারক আলী লস্কর, ইসলামি ব্যাংকের ম্যানেজার মোঃ আব্দুল লতিফ ও অগ্রণী ব্যাংক অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক শাখার ম্যানেজার মোঃ সলিম উল্লাহ।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন-উপদেষ্টা পরিষদের সদস্যগণ হলেন সোনালী ব্যাংকের ডিজিএম সমীর বিশ্বাস, জনতা ব্যাংকের এরিয়া ইনচার্জ পরিতোষ দেবনাথ, কৃষি ব্যাংকের সিআরএম তানভীর মেহেদী, সোনালী ব্যাংকের এসপিও সাবেক সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকী, জনতা ব্যাংকের এজিএম বিদায়ী সভাপতি মোঃ মর্তুজ আলী, পূবালী ব্যাংকের এজিএম আজীবন সদস্য ড. মোঃ আবু তাহের ও আজীবন সদস্যসাবেক সেক্রেটারি উদ্দিন আহমদ।
কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দগণ হলেন-সভাপতি মুজিবুর রহমান (ম্যানেজার সোনালী ব্যাংক), সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান (ম্যানেজার পূবালী ব্যাংক), সহ-সভাপতি মোহাম্মদ সদরুল ইসলাম (ম্যানেজার ঢাকা ব্যাংক), সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ (ম্যানেজার ইসলামী ব্যাংক), মোঃ জিয়াউর রহমান (ম্যানেজার রূপালী ব্যাংক), মাধব চন্দ্র রায় (ম্যানেজার অগ্রণী ব্যাংক), মোঃ আইন উদ্দিন (ম্যানেজার আইসিবি ইসলামীক ব্যাংক), অশোক দত্ত (ম্যানেজার ব্র্যাক ব্যাংক), ও মোঃ আব্দুল্লাহ (অফিসার কৃষি ব্যাংক), সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান জাহান (ম্যানেজার শাহজালাল ইসলামি ব্যাংক), যুগ্ম সম্পাদক তোফায়েল মস্তফা তরপদার (ম্যানেজার সোনালী ব্যাংক চৌধুরী বাজার শাখা), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান (ম্যানেজার পূবালী ব্যাংক বানিয়াচং), যুগ্ম সম্পাদক কাওছার আহমেদ রোমেল (সিনিয়র অফিসার জনতা ব্যাংক), যুগ্ম সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল (সিনিয়র অফিসার অগ্রণী ব্যাংক), সাংগঠনিক সম্পাদক তপন ভট্টাচার্য্য (ম্যানেজার প্রিমিয়ার ব্যাংক), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান (সিনিয়র অফিসার সোনালী ব্যাংক), অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন (ম্যানেজার ট্রাস্ট ব্যাংক), সহ-অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ (অফিসার কৃষি ব্যাংক), ক্রীড়া সম্পাদক মধুসূদন দাশ (সিনিয়র অফিসার প্রাইম ব্যাংক), সহ-ক্রীড়া সম্পাদক শেখ মোঃ হারুন উর রশীদ টিটু (ম্যানেজার পূবালী ব্যাংক গজনাইপুর), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল ফজল (সিনিয়র অফিসার সোনালী ব্যাংক), সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অহিনুর রহমান চৌধুরী রাজীব (অফিসার শাহজালাল ইসলামি ব্যাংক), অফিস ও প্রচার সম্পাদক জিতেশ রঞ্জন সুত্রধর (ম্যানেজার কৃষি ব্যাংক সুজাতপুর), সহ-অফিস ও প্রচার সম্পাদক আবুল ফজল খান (অফিসার ইসলামি ব্যাংক), সমাজ কল্যাণ সম্পাদক মিনর হোসেন মজুমদার (ম্যানেজার উত্তরা ব্যাংক), সহ সমাজ কল্যাণ সম্পাদক নাদিরুজ্জামান (সিনিয়র অফিসার জনতা ব্যাংক), মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা বেগম (ম্যানেজার পূবালী ব্যাংক মসজিদ শাখা), সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার (অফিসার কৃষি ব্যাংক)। কার্যনির্বাহী সদস্যগণ হলেন অরুণাংশু দাশ (ম্যানেজার প্রাইম ব্যাংক), মোঃ মোজহারুল ইসলাম (ম্যানেজার কৃষি ব্যাংক), কয়েস সামী (ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক), দেলোয়ার হোসেন (ম্যানেজার ন্যাশনাল ব্যাংক), মশিউর রহমান (ম্যানেজার আইএফআইসি ব্যাংক), সুমন সিংহা (ম্যানেজার সিটি ব্যাংক), ইশতিয়াক তরফদার কল্লোল (ম্যানেজার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক), এএম মিজবাহ উজ্জামান চৌধুরী (ম্যানেজার এবি ব্যাংক), ফসিহ উদ্দিন মাহতাব (ম্যানেজার পূবালী ব্যাংক বার লাইব্রেরি শাখা), সুভাষ দেব( ম্যানেজার এনসিসি ব্যাংক), চৌধুরী জাফর ইকবাল (ম্যানেজার প্রাইম ব্যাংক), ইব্রাহিম খলিল (ম্যানেজার সোনালী ব্যাংক চুনারুঘাট), মোঃ আব্দুল ওয়াহেদ (ম্যানেজার এক্সিম ব্যাংক), মোঃ নানু মিয়া (ম্যানেজার অগ্রণী ব্যাংক গোপায়া শাখা), মোঃ সলিম উল্লা (ম্যানেজার অগ্রণী ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল পার্ক শাখা অলিপুর), টিএসএন তানিম সিদ্দিকী (প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক), মোঃ আলমগীর (সিনিয়র অফিসার জনতা ব্যাংক), মোঃ আবুল হাসিম (ইসলামি ব্যাংক), জাহাঙ্গীর আলম (অফিসার আইসিবি ইসলামীক ব্যাংক), রতীশ রায় (অফিসার কৃষি ব্যাংক), শহিদুল ইসলাম চৌধুরী সেতু (অফিসার পূবালী ব্যাংক)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com