মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জের খড়িয়ায় জালিয়াতি করে জাল দলিল সৃষ্টি ও জায়গা দখলের চেষ্টা ॥ জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের কতেক ব্যক্তির বিরুদ্ধে জালজালিয়াতির মাধ্যমে মানুষের জায়গা দখল ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের প্রিয়লাল সরকার গতকাল সোমবার জেলা প্রশাসকের নিকট অভিযোগ প্রদান করেন। অভিযুক্তরা হচ্ছে-জিতেন্দ্র সরকার, হরিদাস সরকার, দীনেশ সরকার ওরফে জীনেশ সরকার, বকুল সরকার ওরফে জন্টু সরকার, ধীরেন্দ্র সরকার, শ্রীকৃষ্ণ সরকার, প্রিয়চান সরকার ও বিধুভূষন সরকার।
অভিযোগে প্রিয়লাল সরকার বলেন, অভিযুক্তরা প্রিয়লালের বাবা দয়ানন্দ সরকার এর নিকট থেকে কিছু জমি ক্রয় করে। পরে জালজালিয়াতির আশ্রয় নিয়ে এরা তার কাকার জায়গার পরচা, ওয়ারিশান সার্টিফিকেট ও ভূয়া দলিল সৃষ্টি করে জায়গ্র জোরপূর্বক দখলের চেষ্টা করে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার এর নিকট থেকে প্রমানন্দ সরকার এর স্থলে প্রেমানন্দ সরকার বানিয়ে ভূয়া ওয়ারিশান সনদ উত্তোলন করে। শ্রীল ব্যাকেটে শোসেন সুরানন্দ (শ্রীশ) লেখে জমির মালিক। এদিকে জালিয়াতির আশ্রয় নিয়ে অভিযুক্ত হরিদাস ও বিধু ভূষন ২০২০ সনের ৩ অক্টোবর ও গত ১৯ জানুয়ারী ভূমি অফিস, তহশিলঅফিস এবং সাবরেজিষ্টারের মাধ্যমে দলিল সৃষ্টি ও মানষের জায়গা জোরপূর্বক দখল করে নিরীহ মানুষকে হয়রানি করছে। এরা সামাজিক শালিসের কোন তোয়াক্কা করে না। বিবাদী জিতেন্দ্র সরকার এসএস ৪৫ ও ৪৬ দাগের জায়গা থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায়। এর প্রতিবাদ করলে দেয়া হয় প্রাননাশের হুমকী। এদের ভয়ে কেউ তাদের অন্যায় কাজের প্রতিবাদ করার সাহস পায় না।
এছাড়া তাদের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (নং-৪৬৬/২০২০) রয়েছে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্টু তদন্ত পূর্বক এসআই মোঃ কামাল হোসেন রিপোর্ট প্রদান করে। রিপোর্ট বলা হয়, বিবাদীরা জায়গা জবর দখল করার চেষ্টা করে। হুমকী দেয় প্রাননাশের। তদন্তে এর সত্যতা পেয়েছে পুলিশ। অপর দিকে তদন্ত করে সিআইডির এসআই মোঃ আব্দুল মন্নান সরকার প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদনেবলা হয়, অভিযুক্তরা একে অপরের যোগসাজসে ভূয়া মালিকানা সাজিয়ে জালজালিয়াতির আশ্রয় নিয়ে প্রতারণা করেছে। তিনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতামত ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com