সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪০০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কা-ারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগা খান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, নির্বাচন কর্মকর্তা মোঃ আরমান ভূইয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকতা সুদ্বীপ কুমার, সমবায় কর্মকর্তা হোসেন আহমেদ, যুবলীগ নেতা কাউছার মিয়া প্রমুখ। অনুষ্ঠানে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com