সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচং ডাকাত সোহাগ গ্রেপ্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত সোহাগকে গ্রেফতার করেছে। গত ২৩ অক্টোবর রাতে থানার এসআই মোঃ শামছুল ইসলামসহ একদল সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক আসামী ডাকাত সোহাগ মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়। সে কালিদাসটেকা গ্রামের ইনুছ মিয়ার ছেলে। আসামী সোহাগ মিয়া, ডাকাতি মামলার ঘটনায় জড়িত মর্মে স্বাকীর করিয়া বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সাথে আলাপকালে তিনি জানান, ডাকাত সোহাগ ইতিমধ্যে ডাকাতির সাথে জড়িত রয়েছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য উপাত্ত যাছাই করে চিহিৃত অপরাধীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া থানা এলাকায় চুরি, ডাকাতি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানও অব্যাহত থাকবে। একই দিন রাতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এড়ালিয়া পাড়ার শাহ ইসরাইল মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৫), গুনই গ্রামের তমিজ উদ্দিন এর ছেলে মোঃ তাজ উদ্দিন (২৩) কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com