মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিজামপুরে সিএনজি উল্টে মহিলা সহ ৪ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০১৪
  • ৭২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়কের নিজামপুর নামক স্থানে সিএনজি উল্টে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। ফতেহ গাজী মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার সময় গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে-পৈল গ্রামের মৃত মঞ্জব আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৩৫), একই গ্রামের কালা মিয়ার পুত্র সিএনজি চালক ছাদেক মিয়া (২৫), আব্দুর রশীদ (২১) ও আম্বিয়া বেগম (৪০)। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় আম্বিয়া খাতুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, গতকাল শুক্রবার ভোরে তারা একটি সিএনজি নিয়ে শাহজীবাজারের ফতেহগাজী মাজার জিয়ারত করার জন্য রওয়ানা দেন। জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সকাল ১০টার দিকে নিজামপুর নামক স্থানে পৌছালে আইল্যান্ড পারাপার হওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিটি রাস্তার পাশে পড়ে যায়। এতে তারা আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com