মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ভিমরুলের কামড়ে ১ ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভিমরুলের কামড়ে তাইজ্জদ মিয়ার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বরগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বুধবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুরে তাইজ্জদ মিয়া গ্রামের পাশে হাওড়ে মাছ ধরতে যায়। বাড়ি ফেরার পথে এক শিশু ভিমরুলের ছাকে ডিল ছুড়লে তাউজ্জদের উপর ভিমরুলের ঝাক আক্রমন করে ওল ঢুকিয়ে দেয়। এতে তাইজ্জদ গুরুতর আহত হয়। পরদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১০দিন চিকিৎসা শেষে সে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে বুধবার বিকালে তার মৃত্যু ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com