নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের বাংলাবাজার হামলায় জড়িত সালাম ও তার ভাগ্নে মঙ্গলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল এরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
স্থানীয় সূত্র জানায়, ১৩ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রিয়াজ (১৩) নামের এক কিশোরকে মারধর করে ওই গ্রামের মৃত ইজন চৌকিদারের পুত্র আব্দুর রহিম। খবর পেয়ে রিয়াজের পিতা আবু বক্কর তালুকদার তাকে উদ্ধার করে। এ সময় বাংলাবাজার নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে পিতা/পুত্রকে গুরুতর আহত করে।
গুরুতর আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল প্রেরন করেন। এ ঘটনায় রিয়াজের সহোদর রেদুওয়ান আহমদ বাদী হয়ে ১৭ অক্টোবর ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫-২০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।