সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে একটি রাস্তার কাজে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার একটি রাস্তার কাজে অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
চলিতাপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র মোঃ জয়নাল আবদীন অভিযোগে উল্লেখ করেন, নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের সঈদপুর-ইনাতগঞ্জ সড়ক থেকে চলিতাপুর রফিক উল্লার বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়নের জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে দেড় লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। ২৮০ ফুট রাস্তা ইট সলিং কাজের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান বদরুজ্জামান চৌধুরী এন্টারপ্রাইজ। কিন্তু ঠিকাদার স্থানীয় ওয়ার্ড মেম্বার ইউসুফ আলীর পরামর্শে নির্ধারিত স্থানের পরিবর্তে রাতের আধারে অন্যত্র নামে মাত্র কাজ করে টাকা পকেটস্থ করার চেষ্টায় লিপ্ত।
অভিযোগে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com