মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা পুলিশের সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি-সোনার বাংলা সবুজ করি’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে পুলিশ সুপারের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলা পুলিশ ও পুনাক’র উদ্যোগে পুলিশ লাইনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ও পুনাক’র প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। এ ছাড়া পুলিশ লাইনে উপস্থিত থেকে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন কুমার চাকমা, মাহমুদুল হাসান, মাফরোজা আক্তার শিমু, পলাশ চন্দ্র দেব, সদর থানার ওসি মোঃ মাসুক আলী ও পুনাক’র সভানেত্রীসহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ সামাজিক বনায়ন কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফল গাছসহ নানা রকমের বৃক্ষরোপণ করেন। এ সময় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বেশ কয়েকটি ওষুধি ও বনজি গাছের চারা রোপন করেন। পরে সংক্ষিপ্ত আকারে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com