রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৪৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার রাত ৮টায় চুনারুঘাট পৌর শহরের সালাম তালুকদার প্লাজায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল হান্নান। উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ কদর আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম.এ ছোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গণি, হবিগঞ্জ সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, আব্দুস সালাম মেম্বার, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডঃ শিবলী খায়ের, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মঞ্জুরুল হক মাসুদ, জেলা সৈনিক পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার, হাজী আবুল হোসেন মহালদার, হাজী আব্দুর রশিদ তালুকদার, আব্দুল হাসিম মেম্বার, মোঃ শামছুল আলম, মোনায়েম চৌধুরী, ইদ্রিছ আলী মাস্টার, শামছুল আলম, আব্দুল ওয়াহাব, কদর আলী, আফরোজ আহমেদ দয়াল, সিরাজ মিয়া, সুয়েব সরকার, আব্দুল আলী, মাছুম আহমেদ গণি মেম্বার প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারকে আহ্বায়ক, হাজী আবুল হোসেন মহালদার, হাজী আব্দুর রশিদ তালুকদার, আব্দুল হাসিম মেম্বার, মোঃ শামছুল আলমকে যুগ্ম আহ্বায়ক ও মোনায়েম চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com