মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত ভাড়া আদায়

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করে সিএনজি অটোরিকশা ও টমটম চলাচল করছে। এ নিয়ে যাত্রীদের সাথে চালকদের বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটছে। জানা যায়, গত ১৪ জুলাই রাত থেকে স্বাস্থ্যবিধি মেনে হাফযাত্রী নিয়ে ৬০% ভাড়ায় চলাচলের জন্য নির্দেশনা দেয় সরকার। কিন্তু সরেজমিনে ঘুরে দেখা যায়, কোনো কোনো স্ট্যান্ডে ভিন্ন চিত্র। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রোডে স্বাস্থ্যবিধি মেনে হাফ যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা চললেও নবীগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে চালকরা সরকারি আদেশ উপেক্ষা করে ৫ জন যাত্রী ও অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচল করছে। যাত্রীরা প্রতিবাদ করলে সিএনজি থেকে নামিয়ে দেয়া হয় নতুবা তাদের উপর চড়াও হয়। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। অনেক যাত্রী বাধ্য হয়ে তাদের শর্ত মেনেই চলাচল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com