মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এরশাদের নির্দেশে ৫ জানুয়ারীর নির্বাচন যারা বর্জন করেছেন তারাই আসল জাতীয় পার্টির লোক

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কৃষক পার্টি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউ.পি শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় স্থানীয় সাইনবোর্ড প্রাঙ্গনে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়। দীঘলবাক ইউনিয়নের সহ সভাপতি ও জাতীয় কৃষক পার্টি নবীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক পার্টির সাধারন সম্পাদক আতাউর রহমানের পরিাচলানয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমান্ডার এম. এ খালেক। প্রধান অতিথির বক্তব্যদান কালে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোঃ এরশাদের আহবানে গত ৫ জানুয়ারীর নির্বাচন যারা বর্জন করেছে তরাই আসল জাতীয় পার্টির লোক। আমি দু’বার এম.পি পদে নির্বাচন করেছি। তিনি সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে নবীগঞ্জ উপজেলা কৃষক পার্টিকে সু-সংগটিত করে পল্লিবন্ধু এইচ.এম এরশাদের হাতকে শক্তিশালী করার আহবান জানান। এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ জয়নাল, মোঃ মনর মিয়া, নুরুল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com