সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহসানুল হক সুজার জামিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা। তিনি গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত শুনানী শেষে আহসানুল হক সুজার জামিন মঞ্জুর করেন। জেলা এডভোকেট সমিতির সভাপতি এডঃ আবুল মনসুর চৌধুরী ও এডঃ শিবলী খায়েরের নেতৃত্বে আসামীর পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন এডঃ সালেহ আহমেদ, এডঃ তমাল কুমার বিশ্বাস, এডঃ তাজ উদ্দিন সুফি, এডঃ ফরহাদ এলাহী সেতু, এডঃ নুরুল ইসলাম, এডঃ কামাল উদ্দিন সেলিম, এডঃ মেরী আক্তার চৌধুরী, এডঃ মুজিবুর রহমান, এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন, এডঃ উজ্জল, এডঃ সরফুল হুদা চৌধুরী খোকন, এডঃ সকিনা খাতুন, এডঃ রেজাউল করিম সোহাগ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, আব্দুর রউফ, রফিক আহমেদ, মাখল পাল, জাতীয় পরিষদ সদস্য আব্দুল আওয়াল দুদু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক বাবুল চৌধুরী প্রমূখ।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আহসানুল হক সুজা জানান, উক্ত সংঘর্ষের বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নাই। তার পরও একটি কুচক্রীমহল তাদের হীন উদ্দেশ্যে হাসিলের জহন্য আমাকে মামলায় মিথ্যা ভাবে জড়িত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com