মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৪৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা দক্ষিণ রানীগাও ইউনিয়নের আলতা মিয়ার পুত্র মোঃ আল আমিন (১২)কে পিটিয়ে গুরুত্ব আহত করেছে দূর্বৃত্তরা। জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টায় ওই ছাত্র রানীগাও সরকারী প্রাথমিক বিদ্যালালয়ে যাচ্ছিল। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাকে ডেকে নিয়ে বেধরক মারপিট করে। এ সময় আল আমিনের পিতা আলতা মিয়া এগিয়ে আসলে দূর্বৃত্তরা তার টং দোকানেও হামলা চালায়। হামলাকারীরা দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার মাল লুটপাট করে নিয়ে যায়। গুরুতর অবস্থায় আল আমিনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আল আমিনের বাবা আলতাব মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com