মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ৪ মাদকসেবীকে মোবাইল কোর্টের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ৩ মে, ২০২১
  • ৫৩২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের অভিযানে ৪ মাদক সেবীকে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- করা হয়েছে।
গতকাল রবিবার (২ মে) রাত ১০টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত মাদক সেবী ৪ জন হলো- নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত দেবেন্দ্র সরকারের ছেলে নিরঞ্জন সরকার (৪৫), শেরপুর গ্রামের বড়বাড়ির আতাউর রহমান চৌধুরীর ছেলে পারভেজ চৌধুরী (৩৪), রাধানগর গ্রামের মৃত আলমগীর চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২০), আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা গ্রামের মৃত আয়ূব আলীর ছেলে হৃদয় মিয়া (২৪)। জানা যায়-রবিবার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার করগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের বিভিন্ন স্থানে মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে ৪ মাদক সেবীকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী আটককৃত মাদক সেবী নিরঞ্জন সরকার (৪৫) কে ১বছরের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের কারাদ-, পারভেজ চৌধুরী (৩৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের বিনাশ্রম কারাদ- , জয় চৌধুরী (২০) কে ১মাসের বিনাশ্রম কারাদ-, ও হৃদয় মিয়া (২৪) কে ১মাসের কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com