সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের এডভোকেট আঃ শহিদ গোলাপের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার তৃণমুল জনপদের প্রতিবাদী কন্ঠ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতা নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অসাম্প্রদায়িক নেতা ন্যায় বিচারক হিসাবে পরিচিত এডঃ আব্দুস শহীদ গোলাপের ১০ মৃত্যু বাষির্কী ছিল গতকাল বুধবার। তার মৃত্যুবাষির্কী উপলক্ষে তাহার পরিবারের লোকজন মিলাদ মাহফিল ও এতিমখানা ইফতারির আয়োজন করেন। এ সময় কোরআন খতম এ কবর জিয়ারত করা হয়।
একই সাথে তাঁর একমাত্র মেয়ের জামাই হবিগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল হবিগঞ্জ তাহার নিজ বাড়ীতে ও মসজিদে মিলাদ মাহফিল দোয়া এবং এতিমখানায় ইফতার এর আয়োজন করেন। এডভোকেট আব্দুস শহীদ ছিলেন নবীগঞ্জের বিএনপির নিবেদিত প্রাণ। দলকে সুসংগঠিত করতে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে ৩ বার নির্বাচনে অংশ গ্রহন অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি সুনামের সহিত হবিগঞ্জ কোর্টে ৩০ বছর আইনজিবী পেশা নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি সামাজিক ধর্মীয় বিভিন্ন প্রতিষ্টানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ন্যায় বিচারক এবং সাস্পাদায়িক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে এক স¤্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে যান। তার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের লোকজন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এছাড়া মরহুম এডভোকেট আব্দুস শহিদ গোলাপের মৃত্যবাষির্কী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও তার শুভাঙ্খাকী অনেক মিলাদ ও খবর জিয়ারত করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com