সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোয়াছপুর গ্রামে পুকুরপাড়ের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুতুল মিয়া নামের আহত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাতে ঢাকায় নেয়ার পথে আহত তার মৃত্যু হয়। নিহত পুতুল মিয়া (৪৫) ওই গ্রামের আব্দুল আহাদ ওরফে সোনাই মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ।
স্থানীয়রা জানান, রোববার নিহতের চাচা মকসুদ আলীর সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার পুকুরপাড়ের রাস্তা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে ভাতিজা পুতুল মিয়াসহ ৬ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় পুতুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে মাধবপুরে তিনি মারা যান। ওসি আলী আশরাফ আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com