মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন ও পাইপ ধ্বংস

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেল সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশ।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com