মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের বইপড়া বিষয়ক বিশেষ সভা

  • আপডেট টাইম বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৬৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই/জ্ঞানের আলোয় আলোকিত হই।’ এই শ্লোগানকে ধারণ করে নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার গ্রামাঞ্চলে বই পড়া আন্দোলনকে বেগবান করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রন্থাগারের কার্যক্রমকে সক্রিয় করতে আজ সন্ধ্যায় এক বিশেষ সভার আয়োজিত হয়। গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম দাশের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ঝিনুক দাশ, পাঠক ফোরামের সভাপতি অপূর্ব দাশ, সহ-সভাপতি সাগর দাশ, সাধারণ সম্পাদক দ্বীপ দাশ, সাংগঠনিক সম্পাদক কনিক দাশ শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম-এর সাধারণ সম্পাদক নিউটন দাশ, সহ-সভাপতি সৌরভ দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক অনিক দাশ, পাঠক ফোরামের মৃদুল দাশ, পার্থ দাশ, অনিক দাশ হৃদয়, পার্থ দাশ, সঞ্জু দাশ, দীপ্র দাশ, দীগন্ত দাশ, সাইদুর রহমান, জয় দাশ, গৌরাঙ্গ দাশ, দুর্জয় দাশ, দীপ দাশ প্রমুখ। সভাশেষে প্রধান আলোচক কবি পৃথ্বীশ চক্রবর্তীকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। প্রধান আলোচকের বক্তৃতায় কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বই পড়ার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘যে যতো বেশি বই পড়বে, সে ততো ভালো লিখতে পারবে। শক্তিমান লেখক হতে হলে বই পড়ার বিকল্প নেই।’ তিনি আরও বলেন, বাংলা একাডেমির গ্রন্থ মেলা চলছে। ‘বই কিনে কেউ দেউলিয়া হয়না।’ তাই সবাইকে বই মেলায় গিয়ে বই কিনতে হবে। বই শুধু কিনলেই হবে না, পড়তে হবে, প্রত্যেকের ঘরে ঘরে বই সংগ্রহশালা গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com