সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ প্রেসক্লাবের ২ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

  • আপডেট টাইম রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের ২ জন সদস্যর বিরুদ্ধে মিথ্যা ও মানহানীকর সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গত ২৫ মার্চ বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে এক জরুরী বিশেষ সভায় এ ক্ষোভ নিন্দা প্রকাশ করা হয়। সভায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় গত ২৪ মার্চ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলে রাব্বি রাসেল এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। যা একজন সাংবাদিকের জন্য ক্ষতির সম্মুখিন ও সাংবাদিকতার নীতি নৈতিকতার অবক্ষয় বটে।
এছাড়া প্রেসক্লাব সদস্য আনিসুজ্জামান চৌধুরী রতনকে জড়িয়ে গত ১৬ মার্চ পত্রিকায় উদ্দেশ্যমুলক মিথ্যা ও মানহানীকর সংবাদ প্রকাশ করা হয়। এ ধরনের মিথ্যা ও মানহানীকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চেধুরী, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শফিকুল আলম চৌধুরী, এখলাছুর রহমান খোকন, শাহ্ ফখরুজ্জামান, সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, শাকিল চৌধুরী, প্রদীপ দাশ সাগর, এস এম সুরুজ আলী, মঈন উদ্দিন আহমেদ, জাকারিয়া চৌধুরী, মোঃ ছানু মিয়া, আশরাফুল ইসলাম কহিনুর, আব্দুল হালীম, মুজিবুর রহমান, আনিসুজ্জামান চৌধুরী রতন, এস.এম ফজলে রাব্বী রাসেল, সুকান্ত গোপ, মোঃ কাউছার আহমেদ, এস.এম. আজিজ সেলিম, মোঃ সাইফুর রহমান তারেক, মোঃ আজহারুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নায়েব হোসাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com