সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমের শপথ গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি তার কার্যালয়ে মেয়র সেলিমকে শপথ পাঠ করান। এ সময় হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। এরপর বিভাগীয় কমিশনার শপথ গ্রহণকারী মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ পৌরসভার জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে যে আশা-ভরসা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমার দায়িত্বকালীন সময়ে পৌর পরিষদকে নিয়ে পৌরবাসীর প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। সেই সাথে তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ কাউন্সিলরদের পক্ষে আলাউদ্দিন কদ্দুছ, সংরক্ষিত আসনের কাউন্সিলরদের পক্ষে বেগম খায়েদা জুয়েল। অনুষ্ঠানে অংশ নেওয়া মেয়র আতাউর রহমান সেলিমের সহধর্মিনীকে ফুল দিয়ে বরণ করেন বিভাগীয় কমিশনার ও তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com