মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরের ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৮৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা মনতলা বাজারে বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৪ মামলায় ১৯ হাজার ৫শ জরিমানা করা হয়। এ সময় প্রিয় ফুড বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী দ্রব্য প্রস্তুত করায় ১৫ হাজার, মেসার্স কাসেম ট্রেডার্সকে অবৈধভাবে দাহ্য পদার্থ রাস্তায় রাখায় ৩ হাজার, রশিদ ভ্যারাইটিজ স্টোরকে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৫শ এবং সংকর স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার জরিমানা করা হয়। এ সময় মোবাইল কোর্টের সংবাদ পেয়ে অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে দেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com