সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সাতছড়ি উদ্যানে পূর্বের ৬ অভিযানে যা যা মিলেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানটি দেশের অন্যতম বৃহত্তম সংরতি বনাঞ্চল ও পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিত। অস্ত্রের সন্ধ্যানে ভারতীয় সীমান্তবর্তী এ বনাঞ্চলে এর আগে ৬ দফা অভিযান চালিয়েছে আইনশৃংখলা বাহিনী। এসব অভিযানে রকেট লঞ্চার, অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন ভারী অস্ত্র উদ্ধার হয়েছে। ২০১৪ সালের ১ জুন সাতছড়ির গভীর অরণ্যে অভিযান চালায় র‌্যাব। ওই সময় র‌্যাব ওই এলাকায় ৩টি বাংকারের সন্ধান পায়। একটি বাংকার থেকে শতাধিক মর্টার সেল, রকেট লঞ্চার, রকেট লঞ্চারের চার্জার, অয়েলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। ৩ জুনের সফলতার পর র‌্যাব সেখানে অভিযান অব্যাহত রাখে। ৪ জুন পায় আরও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। পরে পাওয়া যায় আরও বাংকার। সেখানে ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বই ও কাগজপত্র এবং তাদের ক্যাম্প। প্রথম দফার ১৯ দিন অভিযানের পর আরও ৪ দফা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দফায় ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ৬টি এসএলআর, একটি অটো রাইফেল, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। ১৬ অক্টোবর প্রথম পর্যায়ে তিনটি মেশিনগান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণমতা সম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজি’র ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এছাড়া এসএমজি’র ২০টি, এলএমজি’র ৫টি, এসএলআর-এর ৬টি, ত্রি নট ত্রি’র ৪টি, এমএমজি ২টি, পিস্তলের ২৯টি ও জিথ্রি’র ১২টিসহ মোট ৮০টি ম্যাগজিন, ৫টি ওয়াকিটকি ও উচ্চমতা সম্পন্ন একটি রেডিও সেট উদ্ধার করা হয়। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে ১০টি হাই এক্সকুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়। সর্বশেষ ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com