বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে করোনা টিকা নিয়েছেন সাড়ে ৩৬ হাজার নারী-পুরুষ

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলায় আরো ৮০৭ জন নারী-পুরুষ করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। এ নিয়ে জেলায় ৩৬ হাজার ৫৯৮ জন নারী-পুরুষ টিকা গ্রহণ করেছেন। গতকাল টিকা গ্রহণকারীদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ২১৩ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ১৩৭ জন, বাহুবল উপজেলায় ৪০ জন, বানিয়াচং উপজেলায় ৮৩ জন, চুনারুঘাট উপজেলায় ৮৩ জন, লাখাই উপজেলায় ৪৬ জন, মাধবপুর উপজেলায় ১৩০ জন এবং নবীগঞ্জ উপজেলায় ৬৮ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com