সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে জামাল হত্যাকান্ড ॥ লুটপাট ও ভাংচুরের অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ফতেহপুর গ্রামের দিনমজুর জামাল হত্যা মামলার বাদি ও সাক্ষীসহ ১০ জনের বিরুদ্ধে লুটপাট-ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই গ্রামের রাহেনা বেগম বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলায় রাহেনা বেগম নিরাপত্তাহীনতাসহ অহেতুক হয়রানির আতঙ্কে ভুগছেন বলে উল্লেখ করেন।
সূত্রে জানা যায়, জমিতে পানি সেচ দেয়া নিয়ে ফতেহপুর গ্রামের গেদা মিয়া মিয়ার পুত্র জামাল মিয়ার বিরোধের সৃষ্টি হয় একই গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র সজলুু মিয়ার সাথে। এর জের ধরে গত ৫ জানুয়ারী শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় হাওর থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামাল মিয়া ও তার ভাই জুয়েদ মিয়া চৌধুরীর উপর হামলা চালায় প্রতিপক্ষ। তাদের এলোপাতাড়ি আক্রমণে গুরুতর আহত হন জামাল মিয়া। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আহত জুয়েদ মিয়া চৌধুরী বাদি হয়ে সজলু মিয়াকে প্রধান আসামী করে মুকিত মোল্লা সহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারী বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে এজহারভূক্ত আসামি শিল্পী আক্তার (৩৫), কাওছার মিয়া (৩৫) ও সুমন মিয়া (২৫) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। অপরদিকে ওই ঘটনায় অন্যান্য আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। তারা নিজেরদের বাড়ি ঘর থেকে গরু, ছাগলসহ মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেয়ার চেষ্টা চালায়। গত ৭ ফেব্রুয়ারী দুপুরে গাড়িযোগে গরুসহ মালামাল অন্যত্র পাচারকালে বাদী পক্ষের লোকজন আটক করে পুলিশের জিম্মায় দেয়। তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে আসামী পক্ষের এক আত্মীয়ের কাছে গরুগুলো সমজিয়ে দেন। হত্যা মামলার বাদি নিহত জামাল মিয়ার ভাই জুয়েদ মিয়া জানান, হত্যাকান্ডের পর হতেই আসামি পক্ষের লোকজন আমাদের ফাঁসাতে তাদের বাড়িঘরের মালামাল রাতের আঁধারে সরিয়ে নিতে থাকে। এমনকি গাড়িযোগে গরু-বাছুর অন্যত্র নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে পুলিশের জিম্মায় দেয়া হয়। এছাড়া রাতের আঁধারে নিজেরা ঘর-দরজা ভাংচুর করে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে। এতে আমরা অহেতুক হয়রানী ও নিরাপত্তাহীনতায় ভোগছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com