সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে বিসমিল্লাহ ও সততা বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর ও বহুলা এলাকায় বিস্কুট বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচ্ছন্ন নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও অনুমোদন বিহীন রং ব্যবহার এর কারনে কামড়াপুর এলাকার বিসমিল্লাহ বেকারিকে ৩৫ হাজার টাকা ও বহুলা এলাকার সততা বেকরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুই টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর পরিচালক জনাব দেওয়ান মিয়া ও হবিগঞ্জ জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করেন। প্রতিষ্ঠান দুটিকে ১৫ দিন সময় দেয়া হয়েছে সংশোধনের জন্য অন্যথয় তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে। হবিগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জেলা দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com