সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

লাখাইয়ে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে অঞ্জনা রানী সূত্রধর (২৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মোড়াকরি গ্রামরে মৃত বিজয় বনিকের ছেলে নিতেশ বনিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন রাতে এলাকায় পূজা দেখতে যাওয়ার জন্য স্ত্রী অঞ্জনাকে বসত ঘরে তালাবন্দি করে যান নিতেশ। পূজা দেখা শেষে বাড়ি ফিরে স্ত্রীর লাশ বসত ঘরে পড়ে থাকতে দেখে নিতেশ। পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করে। গৃহবধূ অঞ্জনা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ডরমন্ডল গ্রামের মৃত হরিচরণ সুত্রধরের কন্যা। ৩ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অঞ্জনা ও নিতেশ। দাম্পত্য জীবনে তাদের নিত্যানন্দ বনিক নামে একটি পুত্র সন্তান রয়েছে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরন করা হয়েছে। রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com