মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে এ পর্যন্ত ২১৪২৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। এ নিয়ে জেলায় ২১ হাজার ৪২৮ জন নারী-পুরুষ টিকা গ্রহণ করেছেন।
গতকাল টিকা গ্রহণকারীদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৯৭৯ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২৩৮ জন, বাহুবল উপজেলায় ২৭০ জন, বানিয়াচং উপজেলায় ২৬৬ জন, চুনাররুঘাট উপজেলায় ২৩০ জন, লাখাই উপজেলায় ১২০জন, মাধবপুর উপজেলায় ৪৫১জন এবং নবীগঞ্জ উপজেলায় ২৩৬জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com