সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের ইমামবাড়ী বাজারে ক্যাশ আউট করতে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬৪ বা পড়া হয়েছে

গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২১ ইং হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক স্বদেশ বার্তা পত্রিকায় নবীগঞ্জে বিকাশ প্রতারণার অভিযোগ জনতার হাতে ২ প্রতারক আটক শিরোনামসহ দৈনিক আমার হবিগঞ্জ ও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদীত।
প্রকৃত হলো-ফয়ছল আহমেদ ও বুলবুল আহমেদ আমাদের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারের ডেন্টাল কেয়ার এর মালিক সামছুউদ্দিন এর বিকাশের দোকানে বিকাশ করার নিয়ে নিয়ে ভুল বুঝাবুঝি হয়। এক পর্যায়ে বিকাশের দোকান মালিক উত্তেজিত হয়ে শোর চিৎকার করলে আশপাশ দোকানের লোকজনদের এসে দোকানে জড়ো হন এবং তিনি নবীগঞ্জ থানা পুলিশকে খবর নিয়ে আসেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রয়নে আনতে তাদেরকে থানায় নিয়ে যান। পরবর্তীতে নবীগঞ্জ থানায় উভয় পক্ষের লোকজন থানায় আলোচনা বসেন। এতে প্রমানিত হয় ফয়সল আহমেদ ও বুলবুল তারা দু’জন ব্যবসায়ী। তারা ব্যবসায়ী কাজে নবীগঞ্জের যাওয়ার পথে ইমামবাড়ী বাজারের সামসুউদ্দিন এর বিকাশের দোকান থেকে ফয়ছল আহমেদ তার মোবাইল থেকে ক্যাশ আউট বাবা নিজের বিকাশ একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে চেয়েছিলেন। এ সময় পিন নাম্বার চাওয়া নিয়ে দু’জনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। পরে বিকাশের দোকানের মালিক সামছুদ্দিন তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। বিকাশের দোকানের মালিক শামসুউদ্দিনসহ ¯’ানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে স-সম্মানে ফয়ছল আহমেদ ও বুলবুল আহমেদ থানা থেকে বাসায় ফিরে আসেন। এ ঘটনায় সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে একটি কুচক্রী মহল পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেন। যাহা দুঃখ জনক। উক্ত সংবাদে ফয়ছল আহমেদসহ ইমামবাড়ি বাজার কমিটি বিব্রত হয়েছে। আমি ইমামবাড়ী বাজার কমিটির পক্ষ থেকে উক্ত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও উক্ত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন বিকাশের মালিক সামছুউদ্দিন।
প্রতিবাদকারী
মোঃ হুমায়ূন কবির
সাধারণ সম্পাদক
ইমামবাড়ী বাজার পরিচালনা কমিটি ও শামছুউদ্দিন, বিকাশের দোকানের মালিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com