মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধপুরে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের স্মরনে দোয়া মাহফিল ও যুগান্তরের ২২তম প্রতিষ্টা বার্ষির্কী পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকনউদ্দিন লস্করের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, আদাঐর ইউ/পি চেয়ারম্যান ফারূক পাঠান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সাধারণ সম্পাদক, মিজানুর রহমান, অলিদ মিয়া, সাংবাদিক আবুল খায়ের, রাজিব দেব রায় রাজূ প্রমূখ। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক কে.এম.শামসুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com