মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের পিটিআই সড়ক এলাকায় দোকান চুরি

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কের এক দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। তবে ব্যকস সমিতির সভাপতির অভিযোগ প্রায়ই শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার কিংবা চোর আটক হয়নি। এতে করে ব্যবসায়ীরা আতংকে আছে। তিনি জানান, গত শনিবার রাতে হবিগঞ্জ শহরের পিটিআই রোডের মেসার্স অপূর্ব ভেরাইটিজ স্টোরে চুরি সংঘটিত হয়। চোরের দল দোকানের সাটার ভেংগে ভিতরে প্রবেশ করে প্রায় ২০ হাজার টাকা মালামাল নিয়ে যায়। ওই দোকানের মালিক ঝন্টু দাশ জানান, ওই দিন রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দেখেন দোকানের দরজা খোলা। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস হবিগঞ্জ সভাপতি শামছুল হুদাসহ সদর থানার এসআই রহিমসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com