মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মিলাদ গাজীর সাথে নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীর সাথে নবীগঞ্জ প্রেসক্লাব ২০২১ সালের নব-নির্বাচিত নির্বাহী কমিটির নেতৃৃৃৃবৃন্দের মতবিনিময় ও ফুুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। গতকাল ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকালে এমপি মিলাদ গাজীর বাসভবনের সভাকক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, ফখরুল আহসান চৌধুুুরী, এম.মুজিবুর রহমান, এম.এ মুহিত। মতবিনিময় সভায়,নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীম বলেন, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রেরণে জাতির বিবেক সাংবাদিকরা সমাজে গুরুত্বপুর্ন ভুমিকা রাখেন। তাই সমাজের সকল অসঙ্গতি দুরীকরনে সোচ্ছার থাকতে হবে। এ সময় তিনি নবীগঞ্জ প্রেসক্লােবের জন্য ভুমি নির্ধারনে সহযোগিতা ও ভবন নির্মানের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com