সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় বিএনপির নিন্দা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন- বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেরে নিয়েছে আওয়ামীলীগ। তাই আওয়ামীলীগের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠ হয় না। এটাও যেনেও দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার স্বার্থে বিএনপি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহন করছে। তাই সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হলে প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এটাই গণতন্ত্রের ভাষা। আর আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনীয় সভায় পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক সুষ্ঠ তদন্তেদর মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com