সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়িকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির অপরাধে হারুন মিয়া (৪০) নামের এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত হারুন মিয়া উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের আসাদুল্লাহর পুত্র। গতকাল মঙ্গলবার বেলা ২টায় উপজেলার স্নানঘাট বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার স্নানঘাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় পিরানহা মাছকে রূপচাঁদা বলে বিক্রিকালে হারুন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১ মন ওজনের পিরানহা মাঝ জব্দ করে ধ্বংস করা হয়। এ ব্যাপারে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা বলেন, পিরানহা মাছ বিক্রির অপরাধে হারুন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেছি। এ সময় বাজারে থাকা ব্যবসায়িদেরকে রাুসে পিরানহা মাছের তিকর দিক সম্পর্কে অবগত করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com