সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুনার্মেন্ট ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে লাখাই থানা কমপ্লেক্সের সামনে লাখাই থানা পুলিশের আয়োজনে লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। লাখাই থানার ৬ টি ইউনিয়ন কে ৬ টি বিটে ভাগ হয়ে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এবং ফাইনাল ম্যাচে করাব ইউনিয়ন বিট কে হারিয়ে মুড়িয়াউক ইউনিয়ন বিট জয় লাভ করেন।
এসআই শফিকের সঞ্চালনায় পুলিশ সুপার কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের নৌ পুলিশ সুপার শম্মা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, পবিস পরিচালক আব্দুল মতিন মাষ্টার, শাহ রেজা উদ্দিন দুলদুল, উপজেলার বিভিন্ন ইলক্ট্রনিক্স ও প্রিন্ট মেডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com