মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে নির্বাচনী আচরণ ও স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় আচরণ ও স্বাস্থ্যবিধি না মেনে নির্বাচনী প্রচারণা করার অভিযোগে মেয়র প্রার্থী ছালেক মিয়াসহ ৩ মেয়র প্রার্থীর এজেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালান। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী নারকেল গাছ প্রতীকের প্রার্থী মেয়র ছালেক মিয়ার লোকজন আচরণ বিধি লংঘন করে শোডাউন করে। এর জন্য তার এজেন্ট মোশারফ হোসেন সাহেদকে ৩ হাজার টাকা, একই অভিযোগে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলির এজেন্ট আকিকুর রহমানকে ৩ হাজার টাকা, চামচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজল তালুকদারের এজেন্ট বশির আহমেদকে উচ্চস্বরে মাইকিং করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com