সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গণের প্রিয় মুখ আমিনুর রশিদ এমরান আর নেই

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান ষ্টোকে আক্রান্ত হয়ে আমেরিকার মিশিগান হাসপাতালের আইসিউতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে এমরানের বয়স হয়েছিল প্রায় ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। এমরান মারা যাবার সাথে সাথে মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তার মৃত্যুর সংবাদে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গণসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেট্রয়েট শহরের নিজ বাসায় হার্ট অ্যাটাক হয় এমরানের। সাথে সাথে তাকে ডেট্রয়েট ডিএমসি হার্পার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে (আমেরিকার সময়) এমরান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তুখোড় ছাত্র নেতা আমিনুর রশিদ এমরান দেশে থাকাকালীন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বেশ কয়েকবার কারাভোগ করেছেন। সর্বশেষ দেশ থেকে আমেরিকা যাবার পূর্বে মাসাধিকার কারাভোগ করেন। রাজনীতির কারণে বর্তমানেও তিনি কয়েকটি মামলার আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com