মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পদক্ষেপ গণপাঠাগারের এক যুগ পুর্তি ‘কাঁটাতার পেরিয়ে’ পাঠাগারে হস্তান্তর

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ‘আনন্দে, সম্মানে, সাফল্যে, নির্ভরতায়, অবদানে’- চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের একযুগ পূর্তিতে গত শুক্রবার সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। এর মাঝে সাইকেল শোডাউন, বর্ণাঢ্য র‌্যালিসহ সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাব এডিটর আফসার আহমেদ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, সাবেক ছাত্র নেতা ও সমাজকর্মী মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, ওয়াদুদ খাঁন মাস্টার, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, হুমায়ুন কবির চৌধুরী, কবি পরিষদের সভাপতি তাহের খাঁন প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৮ সালে আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছে। অনুষ্ঠানে চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের পরিবারের মৃত সদস্যদের আত্মার শাস্তি কামনা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অনুষ্ঠানে সাংবাদিক নুরুল আমিন রচিত ‘কাঁটাতার পেরিয়ে’ গ্রন্থের ২ কপি পদক্ষেপ গণপাঠাগারে উপহার দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com