সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ আদালত এলাকায় পকেট চোরের উপদ্রব বৃদ্ধি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ ও চীফ জুডিসিয়াল আদালতে পকেটমারের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কারো না কারো পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে পকেট চোররা। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ, আইনজীবি, আইনজীবি সহকারিরা। প্রতিদিনই একটি সংঘবদ্ধ চক্র এজলাসের দরজার সামনে ভিড় দেখতে পেলে উৎপেতে থাকে এবং কৌশলে পকেট কেটে টাকা পয়সা নিয়ে যায়। একাধিকবার জনতার হাতে আটক হয়ে অনেক ছিনতাইকারী কারাগারে গেলেও বেরিয়ে এসে আবারও একই পেশায় নিয়োজিত হয়ে পড়ছে। তাদের কারণে কোর্টে আসা বিচারপ্রার্থীসহ আইনজীবিরাও সর্বস্ব খোয়ানোর আতংকে ভুগছেন। গত মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪র্থ তলায় আইনজীবি সহকারি সাহারাজ মিয়ার পকেট থেকে মানিব্যাগ ভর্তি ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় পকেট চোর। এর আগে এক কোর্ট স্টাফের সাথেও একই ঘটনা ঘটে। কোর্টে পকেটমারের তালিকায় রয়েছে হারুন, রহমত, মিজান, ফরিদ, মোঃ আলী ও ছাদিকুর রহমান মান্নাসহ কয়েকজন। ইতোমধ্যে ফরিদ, মিজান, রহমত ও মোঃ আলী পুলিশের হাতে আটক হয়েছে। কিন্তু বেরিয়ে এসে আবারও একই পেশায় জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সিনিয়র কয়েকজন আইনজীবি জানান, বিচারের স্থান আদালতে এসেও পকেটমারসহ টাউট বাটপারদের খপ্পরে পড়তে হচ্ছে বিচারপ্রার্থীদের। অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবিরা। কোর্ট ইন্সপেক্টর জানান, বিষয়টি শুনেছি, অবশ্যই পকেটমারদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com