মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে প্রবাসীর স্ত্রী ১৪ দিন যাবত নিখোঁজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪১৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বারলাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী রুবেল মিয়ার স্ত্রী শাকিরা আক্তার (২৩) গত ১৪ দিন যাবত নিখোঁজ রয়েছেন। তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এর আগে গত ৬ নভেম্বর ছেলের বৌ নিখোঁজ মর্মে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন প্রবাসী রুবেল মিয়ার মা মোছাঃ জায়েদা। সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল ৮টায় উপজেলার নুরপুর ইউনিয়নের বারলাড়িয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গ্যাসের চুলা মেরামতের জন্য শায়েস্তাগঞ্জ বাজারে গেলে আর বাড়ি ফিরেননি প্রবাসীর স্ত্রী শাকিরা আক্তার। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেলে শাকিরার পিতা সদর উপজেলার রাজিউড়া গ্রামের শামসুউদ্দিন তালুকদারকে বিষয়টি অবগত করা হয়। বাবার বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান মিলেনি। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জিডির বিষয়টি নিশ্চিত করে জানায়-এইমর্মে দেশের সকল থানায় টেলিবার্তা পাঠানো হয়েছে এবং তদন্ত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com