বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে বকপাখি উদ্ধার ও অবমুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৫৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পাখি শিকারীর কবল থেকে বকপাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। বকপাখি উদ্ধার ও অবমুক্ত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্যাট শাহ জহিরুল হোসেন। অভিযানের সময় পাখি শিকারী পালিয়ে যায়। তবে শিকারী পাখি ও শিকার করা ২০টি দেশী বকপাখি উদ্ধার করে তা মুক্ত করে দেওয়া হয়। গতকাল ১১ নভেম্বর বুধবার সকাল ৬টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের ঝিংড়ী নদীর পাশে শিকারীর কবল থেকে দেশী বকপাখি উদ্ধার করা হয়। পোষা বকপাখি দিয়ে উন্মুক্ত পাখিকে ডেকে নিয়ে আসা হয় শিকারীর তৈরি করা পাতার ঝুপড়ি ঘরে। পাখি এসে বসা মাত্রই শিকারী উন্মুক্ত পাখিকে ধরে বস্তায় ভরে ফেলে। আর এ বিষয়টি স্থানীয়ভাবে অবগত হয়ে দুইমাস যাবৎ ভোরবেলা ও সন্ধ্যাবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা অভিযান পরিচালনা করছেন। ইতিমধ্যে বিভিন্ন হাওরে সহ¯্রাধিক পাখি শিকারীর কবল থেকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তারপরও থেমে নেই চোরা শিকারীর দল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমরা চেষ্টা করছি পাখি শিকার বন্ধ করতে এবং আইন বাস্তবায়ন করতে। দীর্ঘদিন যাবৎ আমাদের চেষ্টা আছে। তিনি সচেতন লোকজনের প্রতি আহবান জানান তারা যেন এই সমস্ত বিষয়ে জনসচেতনতায় বলিষ্ট ভূমিকা রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com