সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ছয় দোকানে ২৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহর ও বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ দোকান মালিককে ২৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে চলা এ অভিযানে উপজেলার দুর্গাপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে হাজী আনোয়ারা ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা, নোহা ফার্মেসির মালিককে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে মদিনা স্টোরের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের কারণে চুনারুঘাট পৌর শহরের ঢাকা ফুড প্রোডাক্টসকে ৬ হাজার টাকা, রায়হান বেকারীকে ৮ হাজার টাকা, সোনার বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান, জেলা মার্কেটিং কার্যালয়ের আবুল কালাম সিকদার ও চুনারুঘাট থানা পুলিশেন একটিদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com